Main Menu

তাহিরপুরে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পুর্ব বিরেধের জের ধরে দু’দল স্কুল শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে ২০ শিক্ষার্থী আহত হয়েছে।
উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে শনিবার বেলা ১১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রধান শিক্ষক বেলা ১২টার দিকে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেন। বিদ্যালয় ছুটি ঘোষণার পর পরই প্রায় ১৮শ শিক্ষার্থী পাঠ গ্রহন না করে বাড়ি ফিরে যায়।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সুত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর বেশ কিছু শিক্ষার্থীদের মধ্যে পুর্ব বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বিদ্যালয়ে পাঠদান কালে শ্রেনী কক্ষ থেকে বেড়িয়ে এসে বিদ্যালয় চত্বরে দু’দল শিক্ষার্থী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নবম শ্রেণীর আহত শিক্ষার্থীরা হল, আছপিয়া, তপু, স্বাধীন, রকি আহমেদ, হামিদ, তানবির, মোফাজ্জল, আকিক ও শিপন। অপরদিকে দশম শ্রেনীর আহ শিক্ষার্থীরা হল, রাসেল , মনির, আজিজুল, সাইফুর ও সাইকুল। সংঘর্ষ থামাতে গিযে আহত হয়েছে দশম শ্রেনীর শিক্ষার্থী ইয়াছিন ও হানিফ। আহত শিক্ষার্থীরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ অনুকুলে না থাকায় ফের সংঘর্ষের আশংকায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ১২টার দিকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি।
উল্লেখ্য যে, বিদ্যালয়টিতে ৬ষ্ট থেকে ১০ম শ্রেনী পর্যন্ত প্রায় ১৮শ’র অধিক শিক্ষার্থী লেখা পড়া করে।
অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের অব্যবস্থাপনার কারনে বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী গ্রুপিং ও আধিপত্য বিস্তার নিয়ে বিদ্যালয়ে দেশীয় অস্ত্র নিয়ে প্রায়শই প্রবেশ করে এবং অধিকাংশ শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে অবাধে মুঠোফোন ব্যবহার করে।

Share





Related News

Comments are Closed