Main Menu

শ্রীমঙ্গলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত

নূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ধর্মীয় সম্প্রীতির শহর শ্রীমঙ্গলে বুধবার শুভ অধিবাস এর মধ্য দিয়ে তিন দিনের কর্মসূচি হাতে নিয়ে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণ এর শুভ জন্মাষ্টমী।
বুধবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গীতাপরায়ণ, কীর্তন ও সূচনা সংগীত, নৃত্যানুষ্ঠান, উৎসব বিগ্রহ স্থাপন ও ‘আনন্দ সর্বকাজে আনন্দ চিত্তমাঝে শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলার প্রতিটি সনাতনী গৃহে শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ স্থাপন, শংখধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে শুরু হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে। সকাল ৯টার দিকে প্রতিটি দেবস্থলি থেকে মঙ্গলদীপ, পুস্পার্ঘ্য ও পাঁচ রকমের ফলসহ এসে উৎসব বিগ্রহ প্রদক্ষিণ, দীপ প্রজ্জ্বলন, অর্থ প্রদান ও ফল ভান্ডে ফল প্রদান করেন সনাতম ধর্মাবলম্বীরা।
সকাল সাড়ে ১০টায় শুরু হয় জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রণধীর কুমার দেব, চেয়ারম্যান, উপজেলা পরিষদ শ্রীমঙ্গল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহীদুল হক, উপজেলা নির্বাহী অফিসার শ্রীমঙ্গল ও শ্রী বিশ্বজিত পাল, সহকারী কমিশনার ভুমি, শ্রীমঙ্গল। মঙ্গল শোভাযাত্রাটি শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ আখড়া থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শ্রী শ্রী জগন্নাথ আখড়ায় এসে শেষ হয়। তারপর দুপুর ১২টা ১ মিনিটে শুরু হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
এছাড়াও শুক্রবার ২৬ শে আগষ্ট ধামালী কীর্তন, শ্রীকৃষ্ণের শতনাম কীর্তন ও আলোচনা, মহাপ্রসাদ বিতরণ, পালা কীর্তন, পুরষ্কার বিতরণ সহ আরো বিভিন্ন কর্মসূচি রয়েছে।

Share





Related News

Comments are Closed