নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ আহত ৪০
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তুমপুর টুল প্লাজার নিকট বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই নুরজাহান বিবি (৭০) নিহত ও শিশুসহ ৪০জন আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান বিবি ঢাকার পল্লবী কালশীর মৃত মতিউর রহমানের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আহতরা সিলেট হযরত শাহজালাল(র:) ওরস মোবারক ও মাজার জিয়ারত শেষে বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৮৮৫৫) যোগে ঢাকা যাচ্ছিলেন। বাস চালক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে অঞ্জাতনামা ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাককে উল্লেখিত স্থানে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে সংঘর্ষ বাঁধে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও বাস হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।
হাইওয়ে পুলিশের এ এস আই অজয় চন্দ্র রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ জেলা ম্যাজিষ্ট্রেট এর অনুমতিক্রমে মৃত দেহটি বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গুরুতর আহতরা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed