Main Menu

সিলেটে চেক ডিজনার মামলায় ১জন গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের মোগলবাজার থানা পুলিশ চেক ডিজনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শাহ মুজিবুর রহমান মিন্টুকে গ্রেফতার করেছে। সে দক্ষিন সুরমা উপজেলার বিরাহিমপুর চক কালারাই মাঝেরগাঁও গ্রামের শাহ আপ্তাব আলীর পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে মোগলবাজার থানার এস আই সুভীর চন্দ্র দেব এর নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার তাকে আটক করে।
২০১৬ সালের এপ্রিল মাসে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ারা জারি করেন। তার বিরুদ্ধে মোগলবাজার ও সিলেটের বিভিন্ন থানায় একাধিক চেক ডিজনার মামলা রয়েছে বলে জানা যায়।
২০১৬ সালের একটি চেক ডিজনার মামলায় সিলেট দায়রা জজ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১২ লাখ টাকা প্রদানের রায় দেন।
মোগলাবাজার মডেল থানার ওসি খায়রুল ফজল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed