জাফলংয়ে পিয়াইন নদীতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে নিখোঁজের ১দিন পর ফরিদ আহমদ (৪২) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ফরিদ আহমেদ গোয়াইনঘাট উপজেলার উত্তর প্রতাপপুর গ্রামের মৃত রশিদ আলীর পুত্র।
মঙ্গলবার দুপুরে জাফলংয়ের পিয়াইন নদীতে ডুবে ফরিদ আহমদ নিখোঁজের পর থেকে স্থানীয় ডুবুরীরা চেষ্টা চালিয়ে তার কোন সন্ধান পায়নি। বুধবার সিলেটের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা প্রায় দুই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে সকাল ১১টায় তার মৃতদেহ উদ্ধার করে।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই মঞ্জুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতাহাল রিপোর্ট তৈরি করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪-৫ দিন পূর্বে পিয়াইন নদীতে ইঞ্জিন চালিত পাথর বোঝাই একটি নৌকা পানিতে তলিয়ে যায়। নৌকাটি উদ্ধারের জন্য ফরিদ আহমেদসহ কয়েকজন শ্রমিক নৌকা মালিকের সাথে চুক্তি করেন। চুক্তি মোতাবেক মঙ্গলবার সকাল থেকে তারা নৌকাটি উদ্ধারের জন্য চেষ্টা চালায়। উদ্ধার অভিযানের এক পর্যায়ে দুপুর ১২টার দিকে ফরিদ আহমেদ পানিতে ডুব দিলে তিনি নিখোঁজ হন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed