নরসিংদীতে মন্দিরের তত্ত্বাবধায়ককে কুপিয়ে জখম
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রঘুনাথপুরে চিত্তরঞ্জন আর্য নামে মন্দিরের এক তত্ত্বাবধায়ককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের রঘুনাথপুর শ্রী শ্রী কালী মন্দিরের পাশে নিজ মুদি দোকানে মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পাঁচদোনা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মহসিন হোসাইন জানান, রাতে মোটরসাইকেলে তিন যুবক চিত্তরঞ্জনের দোকানে যান। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো চাপাতি দিয়ে চিত্তরঞ্জনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান। আহত চিত্তরঞ্জনকে প্রথমে পাঁচদোনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসি আরো জানান, দুর্বৃত্তদের চাপাতির আঘাতে চিত্তরঞ্জন আর্যের মাথা, ঘাড় ও পেটে জখম হয়েছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed