ফেঞ্চুগঞ্জে মহিলার লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার পালবাড়ি সিলেট-মৌলভীবাজার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ছাহেলা বেগম (৪৫) উপজেলার ছত্তিশ গ্রামের মৃত মজিদ মিয়ার মেয়ে। সোমবার রাতে বা মঙ্গলবার ভোরে গাড়ির চাপায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই শাহ আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান তিনি।
« আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে শাহজালাল (রহ.)’র ওরস (Previous News)
(Next News) নরসিংদীতে মন্দিরের তত্ত্বাবধায়ককে কুপিয়ে জখম »
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed