Main Menu

শৈলকুপায় সাদা পোশাকে অপহরন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিত্তিদেবী রাজনগর গ্রাম থেকে মঙ্গলবার ভোরে ইউনুস আলী নামে এক ব্যক্তিকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে উঠিয়ে নিয়ে গেছে। তিনি একই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

শৈলকুপার কাচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান এড সালাহউদ্দীন জোয়ারদার মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার ভোরের দিকে সাদা পোশাকের ১০/১২ জন লোক এসে ইউনুস আলীকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়।

এরপর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না। এলাকাবাসী জানায়, ইউনুস আলী এক সময় বিপ্লবী কমিউনিষ্ট পার্টির সক্রিয় কর্মী ছিল।

গত ২০ বছর ধরে তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন। বর্তমান আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তাকে কে বা কারা উঠিয়ে নিয়ে গেছে তা ইউনুস আলীর পরিবার বলতে পারছে না।

শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, আমরাও শুনেছি ইউনুস আলী নামে এক ব্যক্তিকে কে বা কারা উঠিয়ে নিয়ে গেছে। তিনি জানান, পুলিশ তাকে আটক করেনি।

Share





Related News

Comments are Closed