রংপুরে ট্রেন-পিকআপ সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের কাউনিয়ায় ট্রেনের সঙ্গে গরু বোঝাই পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন। এছাড়া পিকআপে থাকা ৭টি গরু ঘটনাস্থলেই মারা গেছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুটিরঘাট মানাসপাড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাউনিয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার টেপামধুপুর হাট থেকে গরু বোঝাই পিকআপটি হারাগাছ যাওয়ার পথে রেললাইন অতিক্রম করার সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপে থাকা যাত্রীদের মধ্যে চারজন মারা যান।
নিহতরা হলেন- হারাগাছ মেনাজবাজার এলকার হাফিজার (২৫), আবু বক্কর, (২৬), মুকুল (২৫) ও আজিজারসহ (২৭)। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed