সিলেটে ৪দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদও উপজেলার শাহপরাণ (রহ.) থানার হাতুড়া গ্রামের ইসলাহুল মুসলিমিন মাদরাসার ৭ম শ্রেণীর ছাত্র ফুজায়েল আহমদ (১৬) চারদিন ধরে নিখোজ রয়েছে। সে কানাইঘাট উপজেলার ডাকনাইল দক্ষিণ গ্রামের ইসরাক আলীর পুত্র।
জানা যায়, মাদ্রাসায় বসবাসরত ছাত্র ফুজায়েল আহমদ গত ১৬ আগস্ট মঙ্গলবার সকাল ৯টার দিকে হাতুড়া গ্রামের জনৈক লাল মিয়ার বাড়িতে সকালের খাবার খেতে যায়। কিন্তু সকাল ১০টার মধ্যে মাদ্রাসায় ফিরে না আসায় মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা সিফাত উল্লাহ লাল মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান ফুজায়েল তার বাড়িতে আসেনি। এক পর্যায়ে ছাত্র শিক্ষকগণ তার আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি । এ ব্যাপারে মাদরাসার শিক্ষক মাওলানা সিফাত উল্লাহ বাদী হয়ে শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়রী করেন। যার নম্বর ৮০৪/১৬, তারিখ ১৭/০৮/১৬ইং।
নিখোঁজ ফুজায়েল আহমদের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, চোখের রং কালো, সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবী ও লুঙ্গি। কেউ তার সন্ধান পেলে ০১৭২২-৬৪১৪০৬ নম্বর মোবাইলে জানাতে অনুরোধ জানানো হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed