চট্রগ্রামের সাথে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: আখাউড়ায় গঙ্গাসাগর ও কসবার ইমামবাড়ী রেলস্টেশনের মাঝামাঝি জায়গায় অতিরিক্ত গরমে রেললাইন বাঁকা হয়ে গেছে। এতে আজ শুক্রবার দুপুর ১২টা থেকে এখন পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন দুটি আখাউড়া ও কসবায় আটকা পড়েছে।
আখাউড়া রেলওয়ে জংশনের ট্রেন নিয়ন্ত্রণকক্ষের কেবিন মাস্টার জসীম উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আখাউড়া থেকে রেলওয়ের প্রকৌশল বিভাগের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed