Main Menu

চার দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের স্মারকলিপি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কারসহ চার দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। রোববার সকালে পরিবহণ মালিক-শ্রমিকরা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বরাবরে চার দফা দাবি আদায়ের জন্য স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপিতে উলে­খ করা হয়, দীর্ঘদিন যাবৎ বাস টার্মিনাল লিজের নামে বিভিন্ন ব্যক্তি সিলেট সিটি কর্পোরেশনের নীতিমালা অনুসরণ না করে পরিচালনা করে আসছে। বর্তমান লিজ কর্তৃপক্ষ টার্মিনাল পরিচালনায় আসার পর থেকে টার্মিনালের ভেতরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে গাড়ি পার্কিং এবং যাত্রীদের চলাফেরায় মারাত্মক বিঘœ ঘটছে। টার্মিনালের ভেতরের বাথরুম ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাই আগামী ২৬ আগস্ট মঙ্গলবারের মধ্যে বাস টার্মিনাল সংস্কার এবং অবৈধ দোকানপাঠ উচ্ছেদ না করলে আগামী ২৭ আগস্ট বুধবার থেকে সিলেটের সর্বস্তরের পরিবহণ মালিক-শ্রমিক অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট পালন করবেন বলে স্মারকলিপিতে উলে­খ করেন।
পরিবহণ মালিক-শ্রমিকদের ৪টি দাবি হচ্ছে, ২৬ আগস্টের মধ্যে টার্মিনাল সংস্কার ও সকল অবৈধ দোকানপাঠ উচ্ছেদ, টার্মিনালের বাথরুম ব্যবহারের উপযোগী করা, টার্মিনালে ড্রেন, কালভার্ট নির্মাণসহ প্রয়োজনীয় সুইপার নিয়োগ এবং টার্মিনালের ভেতরে লাইট পোস্ট স্থাপন করতে হবে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা সড়ক পরিবহণ সমিতির সভাপতি জমির আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. হাবিব হোসেন, সহসভাপতি আব্দুল মজিদ বুলন, আব্দুর রহিম, মো. সামসুদ্দিন, নজরুল ইসলাম ফুল মিয়া, নাজমুল ইসলাম, আব্দুল মান্নান, আজিজুর রহমান চৌধুরী, শেখ সুরুক মিয়া, আব্দুল মান্নান, মহাসচিব মো. আবুল কালাম, সহ সাধারণ সম্পাদক বাহা উদ্দিন, মো. হিরন মিয়া, এমরান হোসেন জুনু, কয়ছর আহমদ মাখন, রুয়েল আলম রুহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুর করিম ফজলু, সহসাংগঠনিক সম্পাদক জিয়াউল কবির পলাশ, অর্থ সম্পাদক আনিছুজ্জামান জোয়াহির, দপ্তর সম্পাদক আব্দুর রকিব, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন রফিক, কার্যকরী সভাপতি তেরা মিয়া, সহসভাপতি শাহ জামাল, সহসাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, কোষাধ্যক্ষ শামসুল হক মানিক, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, কার্যকরী সদস্য আতাউর রহমান সেলিম, সুয়েব আহমদ, লিটন আহমদ, হারিছ আলী, মখবুল হোসেন বাদল প্রমুখ।

Share





Related News

Comments are Closed