ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে জঙ্গীবিরোধী মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্র“পে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের আহŸায়ক মাশারসহ কয়েকজন আহত ও লাঞ্চিত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগ পূর্বঘোষনা অনুযায়ী শনিবার জঙ্গীবিরোধী মিছিলের আয়োজন করে। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের মাশার গ্র“প একই তারিখ ও সময়ে একই স্থানে পৃথক মিছিল বের করে। সকাল ১১টায় ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগ ফেঞ্চুগঞ্জ বাজার থানা রোড থেকে জঙ্গীবিরোধী মিছিল বের করলে উপজেলা ছাত্রলীগের মাশার গ্র“পও একই স্থানে মিছিল শুরু করে। এক পর্যায়ে উভয় গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে পুলিশ এসে উভয় পক্ষকে নিবৃত করে ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষকালে উপজেলা ছাত্রলীগের আহŸায়ক মাশারসহ কয়েকজন আহত ও লাঞ্চিত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে।
ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মুহিত শাহ জানান, এটা তাদের পূর্বঘোষিত কমৃসূচী ছিল। এটাকে বানচাল করতে উপজেলা ছাত্রলীগের একাংশ হঠাৎ করে পাল্টা মিছিল বের করলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠে। এঘটনার জন্য তিনি উপজেলা ছাত্রলীগের মাশার গ্র“পকে দায়ী করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো.আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেমন কোন অঘটন ঘটেনি। একই ইস্যুতে ছাত্রলীগের দু’পক্ষ মিছিল বের করলেও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed