টুকেরবাজারে আবারো মৃত গরু জবাই, গনধোলাই
বিশেষ প্রতিনিধি : একমাসের ব্যবধানে সিলেট শহরতলীর টুকেরবাজারে আবারো দুই মৃত গরু জবাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয়রা আবারো গনধোলাই দিয়েছে মিট হাউসের মালিক কর্মচারীদের। শনিবার (১৩আগস্ট) টুকেরবাজারের ছামীর মিট হাউসে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ছামীর মিট হাউসের মালিক কর্মচারীরা সকালে দুটি মৃত গরু এনে একটি জবাই করে এবং অপরটি জবাই করার আগেই বাজারের লোকজন টের পেয়ে তাদের দোকান ঘেরাও করে মালিক কর্মচারীদের মারপিট করে মৃত গরু জবাই থেকে বিরত রাখেন। খবর পেয়ে জারঅরাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে যায় । অজ্ঞাত কারনে মাংস ব্যবসায়ীকে আটক না করে বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করে দিয়ে চলে যায়।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. আখতার হাসেন জানান, ছামীর মিট হাউস একটি দূর্বল গরু জবাই করলে বাজারের লোকজন প্রতিবাদ করেন। পরে তা স্থানীয়ভাবে মিমাংসা হয়ে যায়।
এর আগে গত ১ জুলাই টুকেরবাজারের ছামীর মিট হাউসে মৃত গরু জাবাই করা হলে স্থানীয়রা ছামীর মিট হাউসের মালিক ইসমাইল আলী ও কর্মচারী চমক আলীকে গনধোলাই দেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed