Main Menu

সিলেটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হস্তান্তরের প্রতিবাদে মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের চৌহাট্টাস্থ সাব-কবালা দলিলের মাধ্যমে প্রাপ্ত ৭ শতক ভূমির উপর নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স জেলা কমান্ড নেতৃবৃন্দকে এড়িয়ে মহানগর কমান্ডের নিকট হস্তান্তরের প্রতিবাদে এবং এর মাধ্যমে সিলেট জেলা মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টির প্রতিবাদে সিলেট জেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে শুক্রবার দুপুর ১২টায় কালোব্যাজ ধারণ, কালো পতাকা প্রদর্শন মিছিল বের হয়। মিছিল পূর্ব কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক বিরাট মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সিলেট জেলা কমান্ডার শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি মো. সালা উদ্দিন পারভেজের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা সহকারী কমান্ডার আতিক আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার কুটি মিয়া, সদর উপজেলা কমান্ডার হাজী ইরশাদ আলী, বিশ্বনাথ কমান্ডার ওয়াহিদ আলী, সদর উপজেলা সহকারী কমান্ডার সুরুজ আলী, কোম্পানীগঞ্জ উপজেলা কমান্ডার মো. আব্দুল নুর, বালাগঞ্জ উপজেলা কমান্ডার মো. কামাল কনা, ফেঞ্চুগঞ্জ উপজেলা কমান্ডার আকরাম হোসেন, গোলাপগঞ্জ উপজেলা কমান্ডার শফিকুর রহমান, বিয়ানীবাজার উপজেলা কমান্ডার আব্দুল কাদির, কানাইঘাট উপজেলা কমান্ডার নাজমূল হক, জকিগঞ্জ উপজেলা কমান্ডার মো. খলিল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা কমান্ডার মো. সিরাজুল হক, গোয়াইনঘাট উপজেলা কমান্ডার মো. আব্দুল হক, সিলেট জেলা ডেপুটি কমান্ডার আকরাম আলী, সাংগঠনিক কমান্ডার আব্দুল হক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জবরুল হোসেইন, সহ সভাপতি আব্দুল কাদির, ইকবাল বাহার, শাহ নেওয়াজ, সারওয়ার আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ রাজু, শাহীন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফেরদৌস আলম, আইন হিসাব ও নিরোক্ষ বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ, সদস্য জাকির আহমদ, ছাদ উজ্জামান, আব্দুল মালেক, সেলিম আহমদ প্রমূখ।

Share





Related News

Comments are Closed