রিয়াদে সোফা কারখানায় আগুনে ৪ বাংলাদেশী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রিয়াদের মানফুয়া হারাজ বিন কাচেম নামক স্থানে একটি সোফা কারখানায় অগ্নিকান্ডে ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার সৌদি আরব সময় বিকেল ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকান্ডে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সৈয়দ আলীর ছেলে সামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন(৩৪), গফুর মোল্লার ছেলে জামাল হোসেন মোল্লা (৪৫), আজের আলীর ছেলে ওয়াসিম (২৭) এবং সেকন্দার আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫) নিহত হন ।
রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ১ম শ্রম কাউন্সিলর মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন এবং দূতাবাসের পক্ষ থেকে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে বলে জানান।
বর্তমানে ৪ বাংলাদেশির মরদেহ রিয়াদ সেমুসি হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed