বিছনাকান্দিতে পানিতে ডুবে বুয়েটের দুই ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে বেড়াতে এসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)-এর দুই ছাত্রের মৃত্যু হয়েছে। তারা হচ্ছে-বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ছাত্র মশিউর রহমান সিয়াম(২৫) এবং তার সহপাঠী সাঈফ লতিফ (২৪)। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বুয়েটের কয়েকজন ছাত্র বৃহস্পতিবার বিছনাকান্দিতে বেড়াতে আসে। সেখানে পানিতে ভেসে উঠা পাথরের উপর বসে খেলা করার সময় আকস্মিক পা পিছলে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। তিনি বলেন, “সম্ভবত তারা সাঁতার জানত না। তবে এত অল্প পানিতে কি করে তাদের মৃত্যু হলো তা তদন্ত করে দেখছি।”
খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার এসআই মঈনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ গোয়াইনঘাট থানায় নিয়ে যায়।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed