বাল্যবিয়ের প্রতিবাদ করায় নিরাপত্তাহীন এক যুবক
বিশেষ প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বাল্যবিবাহ রোধে কাজ করায় নিরাপত্তাহীন এক যুবক। প্রাণ ভয়ে তিনি এখন ভবঘুরে দিনযাপন করছেন। নিরাপত্তা চেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরীসহ র্যাব-৯ বরাবরে অভিযোগ করেছেন। নিরাপত্তাহীন বিলাল হোসেন কানাইঘাট উপজেলার আগফৌদ নারাইনপুর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র।
জানা গেছে, স¤প্রতি বিলাল হোসেন তার নিজ গ্রামের সমছুল আলমের ৬ষ্ট শ্রেণীতে পড়–য়া মেয়ে সুমনা বেগমের (১২) বাল্যবিবাহ রোধে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। প্রশাসন তাদের আনুষ্ঠানিক বিয়ে ভঙ্গ করে দিলে অভিভাবকরা কাজী অফিসে না গিয়ে স্থানীয় মসজিদের ইমাম দিয়ে ওই নাবালিকার বিয়ে পড়িয়ে নেন। এর পর থেকে ওই নাবালিকা মেয়ে-ছেলের অভিবাবকরা প্রতিবাদী বিলালকে প্রাণে মারার জন্য খুঁজতে থাকেন। প্রাণভয়ে বিলাল নিজ এলাকা কানাইঘাট ছেড়ে সিলেট নগরীতে চলে আসেন। এখানে এসেও তার নিরাপত্তা নেই। গত ১২ জুলাই নাবালিকা মেয়ে ও ছেলের স্বজনরা নগরীর লালদিঘীরপারে পেয়ে বিলালকে মেরে ফেলতে উদ্যত হয়। স্থানীয় জনগনের সহযোগিতায় বিলাল হোসেন দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। এঘটনার পর বিলাল তার জান-মালের নিরাপত্তা চেয়ে ৭ আগস্ট র্যাব-৯ বরাবরে লিখিত আবেদন করেন।্ এব আগে তিনি গত ১৪ জুলাই সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৭৭৩) করেন। বিলাল হোসেন তার নিরাপত্তা বিধানে সরকারের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed