বালাগঞ্জে পুলিশী অভিযানে আটক ৩৭
বালাগঞ্জ সংবাদদাতা : সিলেটের বালাগঞ্জে বিশেষ অভিযানে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বালাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত এস এম জালাল উদ্দিন, এস আই মুহিবুর রহমান ও এস আই নুর উদ্দিন সহ একদল পুলিশ নিয়ে এ অভিযান চালানো হয়।
বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট থেকে প্রিজন ভ্যান এনে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান বালাগঞ্জ থানার ওসি তদন্ত এস এম জালাল উদ্দিন। তিনি বলেন, ৭৬ জনের মধ্যে ৩৭ জনকে আটক করা হয় বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আটককৃতরা হলো করিম মিয়া, রকিব মিয়া, সিকন্দর উল্ল্যা, রুকন মিয়া, মুজাহিদ আহমদ, রাজু মিয়া, শাহজাহান মিয়া, দিলাল মিয়া, তুহিন মিয়া, খলিল মিয়া, ফিরোজ মিয়া, মনাই মিয়া, জাহির আলী, কবির মিয়া, নজির মিয়া, গেদু মিয়া, খালেদ মিয়া, রশিদ মিয়া, খাজিদ মিয়া, রানু মিয়া, আজমান আলী, খালিছ মিয়া, লটই মিয়া, মনোয়ার মিয়া, জমির মিয়া, আনসার আলী, আক্কাছ মিয়া, আনোয়ার হোসেন, মশাহিদ আলী, সুজন মিয়া, মকবুল মিয়া, লিটন মিয়া, সালাম মিয়া, আজিদ উদ্দিন, সমছুল মিয়া, দুলু মিয়া ও শাহাদাত মিয়া।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed