কমলগঞ্জে বিষপানে গৃহবধুর আত্মহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বিষপানে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, টিলাগাঁও গ্রামের আব্দুল মালেক এর স্ত্রী ৮ সন্তানের জননী ছায়ারুন নেছা (৫৫) বেশকিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত মঙ্গলবার (৯ আগষ্ট) বিকালে সবার অজান্তে ঘরে রাখা ধানের পোঁকা মারার বিষ খেয়ে ফেলেন। পরে পরিবারের লোকজন ছায়ারুন নেছাকে দ্রত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হলে মঙ্গলবার রাত ৮ টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত লাশের ময়নাতদন্ত শেষে বুধবার বিকাল ৪টায় নিজ এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed