রাগীব আলীর প্রতারনার বিচার ও ক্ষতিপূরণ দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: রাগীব আলীর বিরুদ্ধে ফুসে উঠেছেন সিলেট সিটির ৭নং ওয়ার্ডবাসী। তারা রাগীব আলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাতে ওয়ার্ডের তারাপুর মৌজায় আযোজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানান তারা।
সভায় বক্তারা রাগীব আলীর কাছ থেকে তাদের ক্ষতিপূরন আদায়ের দাবি জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিসিক’র ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খাঁন বলেন, দানবীর পরিচয়ের দানব রাগীব আলীর প্রতারণায় তারাপুর মৌজার ৭ নং ওয়ার্ডের হাজারো পরিবারের অস্তিত্ব আজ চরম হুমকির মূখে। রক্তকে ঘাম করে তিলে তিলে যে মানুষগুলো স্বপ্নের নীড় বুনেছিলো রাগীব আলীর প্রতারনার ফাদে পড়ে আজ তারা পথে বসতে শুরু করেছে। আন্তর্জাতিকভাবে কুখ্যাত প্রতারক রাগীব আলীকে আইনের আওতায় এনে তার বিচার করতে হবে।
হযরত শাহরুমি (রঃ) জামে মসজিদের মোতাওয়ালী আব্দুনূর এর সভাপতিত্বে এবং সৌরভ সোহেল ও মাফুজুল হক বেলালের সঞ্চালনায় মত বিনিময় সভায় আফতাব খান আরো বলেন, যে মানুষগুলো সরকারি টেক্স, ভ্যাট, গ্যাস, বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছে তাদের কি অন্যায়, আজ এই মানুষ গুলো কোথায় যাবে। দলমত নির্বিশেষে এই অসহায় মানুষদের পাশে আমরা সিলেট বাসিকে এগিয়ে আসতে হবে।
লাল সবুজ সমাজ কল্যাণ সংগের ব্যবস্থাপনায় আরো বক্তব্য রাখেন, হাজীপাড়া থেকে হাজীপাড়া জামে মসজিদের মোতাওয়ালী আব্দুল আজীজ মনু, শামিম আহমেদ, শাহাব উদ্দিন, পশ্চিমপীরমহলা থেকে বিশিষ্ট মুরব্বি জিলুর রহমান, পীর আব্দুল জব্বার, আব্দুসালাম, ইসলামবাদ থেকে সৈয়দ বাহারুল ইসলাম রিপন, মোঃ বাবর আহমদ, মিলন আহমদ, শাহরুমি এলাকা থেকে এড. সিরাজ উদ্দিন ও বিশিষ্ট মুরব্বি মনির উদ্দিন আহমদ প্রমূখ।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed