Main Menu

জঙ্গিবাদ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে ১৪ দলের মানববন্ধন

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি : জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সা¤প্রদায়িকতার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা সন্ত্রাস বিরোধী কমিটি ১৪ দলের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ১৪ দলের নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

ঠাকুরগাঁও জেলা ১৪ দলের সন্ত্রাস বিরোধী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা জাসদের সভাপতি অধ্যাপক রাজিউর রহমান চৌধুরী, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু প্রমুখ।

বক্তারা বলেন, জনগণ সোচ্চার হয়েছে, তারা জঙ্গি বিষয়ে অনেক সচেতন, জঙ্গি অপতৎপরতা চালিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনাকে দমিয়ে রাখতে পারবনো।

Share





Related News

Comments are Closed