বিশ্বনাথে নিখোঁজ মাদ্রাসা ছাত্রীকে পাওয়া গেছে
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুইদিন ধরে নিখোঁজ থাকার পর মাদ্রাসা ছাত্রী মারজান বেগমকে মঙ্গলবার সকাল ১১টায় ফেঞ্চুগঞ্জ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের সৎপুর কামিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী ও লামাকাজি ইউনিয়নের আতাপুর গ্রামের মৃত করিম খা’র মেয়ে। মাদ্রাসা ছাত্রীর সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজের ভাই শামছুল খা।
তিনি তার বোনের বরাত দিয়ে বলেন, গত রোববার মাদ্রাসার প্রাঙ্গন থেকে এক নারী কালো গাড়িতে করে তার বোন মারজানা বেগমকে অজ্ঞান করে নিয়ে যায়। ওইদিন ফেঞ্জুগঞ্জের মাইজগাও রেল ষ্টোশনে তাকে রেখে ওই নারী পালিয়ে যায়। ফেঞ্জুগঞ্জ উপজেলার কটালপুর গ্রামের চুনু মিয়া মাদ্রাসা ছাত্রী মারজানাকে রেল ষ্টোশন এলাকায় অজ্ঞান অবস্থান পান। পরে তিনি তাকে উদ্ধার করে তার এক নিকট আত্বীয়ের বাড়িতে নিয়ে যান। সোমবার রাতেই মারজানা বেগম স্বাভাবিক হলে সে তার পরিচয় চুনু মিয়াকে জানায়। এরপর সোমবার রাতেই চুনু মিয়া মাদ্রাসা ছাত্রী মারজানার পরিবারের লোকজনকে ফোনে বিষয়টি অবহিত করেন। এমন খবর পেয়ে মঙ্গলবার সকাল ১১টায় ফেঞ্জুগঞ্জ গিয়ে চুনু মিয়ার কাছ থেকে শামছুল খা তার নিখোঁজ বোন মারজানাকে পেয়েছেন বলে তিনি জানান। বর্তমানে তার বোনকে নিয়ে বিশ্বনাথে আসার পথে রয়েছেন বলে তিনি জানান।
লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর সন্ধান পাওয়া গেছে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed