র্যাবের নিখোঁজ তালিকায় এবার ৭০ জনের নাম
নিউজ ডেস্ক: সারাদেশে নিখোঁজ ব্যক্তিদের তালিকা হালনাগাদ করে ৭০ জনের নাম প্রকাশ করে একটি তালিকা প্রকাশ করেছে পুলিশের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
সোমবার (৮ আগস্ট) রাতে এই হালনাগাদ তালিকাটি প্রকাশ করা হয়।
র্যাবের কর্মকর্তারা বলছেন, একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসাবেই তাদের এই হালনাগাদ তালিকা প্রকাশ।
এর আগে ২০ জুলাই প্রথম দফায় ২৬১জন নিখোঁজ ব্যক্তির একটি তালিকা প্রকাশ করে র্যাব।
কিন্তু সেটি নিয়ে সমালোচনা হয়, কারণ এই নিখোঁজদের অর্ধেকেরও বেশি ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন কারণে বাড়ি থেকে পালিয়েছিল এবং তারা আবার বাড়িতে ফিরে এসেছে।
এর পাঁচদিন পর সংশোধন করে ৬৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।
র্যাব জানিয়েছিল, প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ৬৮ জনের নতুন তালিকা তৈরি করা হয়।
এবার ৭০ জন নিখোঁজের এই তালিকাটি প্রকাশ করা হলো।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ এবং শোলাকিয়ায় ঈদের দিন সকালে জঙ্গি হামলার পর যখন জানা যায় যে ওই ঘটনার বেশ আগে থেকেই হামলাকারীরা নিখোঁজ ছিলেন এবং অনেক পরিবারেই তরুণ সদস্যদের আকস্মিকভাবে নিখোঁজ হয়ে যাবার ঘটনা ঘটেছে- তখনই নিখোঁজদের ব্যাপারে দেশ জুড়ে সবার আগ্রহ তৈরি হয়।
এই নিখোঁজ তরুণরা জিহাদি তৎপরতায় জড়িত হয়ে থাকতে পারে- এই আশংকা দেখা দেয় অনেকের মনেই।
এমন প্রেক্ষাপটে প্রথম নিখোঁজদের তালিকা প্রকাশ করে র্যাব।
তবে র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ এই ব্যক্তিদের জঙ্গি সংশ্লিষ্টতার কোনো ধরণের ইঙ্গিত তারা কখনোই করেননি, শুধু মাত্র তারা নিখোঁজ থাকার কথাই বলেছেন।
সূত্র: বিবিসি
Related News
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪Read More
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More



Comments are Closed