যশোরে সেপটিক ট্যাংকের গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু
কেশবপুর থেকে ফিরে জুলফিকার আলী: যশোরের কেশবপুর উপজেলার বরনডালি এলাকায় সেপটিক ট্যাংকির বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-কেশবপুর উপজেলার শাহাপুর গ্রামের রাজ আলীর ছেলে আহাদ আলী (৩৫), তার ছেলে শফিকুল ইসলাম (১৮), বরনডালী গ্রামের কলিম গাজীর ছেলে ইকবাল হোসেন (৩৫), খলিলের ছেলে হামিদ (২২) ও ইবাদ আলী (৩০)।
এলাকাবাসী জানায়, এই ৫জন শাহাপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী ওলিয়ার রহমানের বাড়ীতে কাজ করেন। বেলা সাড়ে ৩টার দিকে ওলিয়ার রহমানের বাড়ীর একটি সেপটিক ট্যাংকির মধ্যে থেকে তকতা খুলতে হামিদ, ইবাদ ও ইকবাল দড়ি ধরে ভিতরে প্রবেশ করে। এর মধ্যে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে আহাদ আলী ভিতরে গিয়ে তাদের দেখতে না পেয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিলে ওই স্থানে থাকা ছেলে শফিকুল ইসলাম তার পিতাকে বাঁচানোর জন্য ওই সেপটি ট্যাংকির মধ্যে ঝাপ দেয়। এসময় ওই ট্যাংকির মধ্যে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা মারা যায়। পাশর্ড়িবর্তী লোকজন তাদের ওই স্থানে কাজ করতে দেখেন। পরে তাদের খোজ খবর না পেয়ে সেপটি ট্যাংকির মধ্যে উকি দিয়ে এক জনকে পানিতে ভাসতে দেখেন। পরে এলাকার লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্যাংকির ছাদ খুলে একে একে ৫জনের মৃত্যুদেহ উদ্ধার করে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed