Main Menu

বিশ্বনাথে ২দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ২দিন ধরে মাদ্রাসা ছাত্রী মারজানা বেগম (১৬) নিখোজ রয়েছে। সে স্থানীয় সৎপুর কামিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী ও উপজেলার লামাকাজি ইউনিয়নের আতাপুর গ্রামের মৃত করিম খা’র কন্যা।
সোমবার মাদ্রাসা কর্তৃপক্ষ মারজানা নিখোঁজ থাকার বিষয়টি মৌখিক ভাবে থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকালে মারজানা বেগম তার বোনের সঙ্গে মাদ্রাসায় যায়। কিন্তু ওই দিন দুপুর দেড়টায় সে ছুটি না নিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সকল আত্বীয়-স্বজনের বাড়ি খোজাখুজি করেও তার কোন সন্ধান পাননি তার পরিবারের সদস্যরা ও মাদ্রাসা কর্তৃপক্ষ। কেউ তার সন্ধান পেলে বিষয়টি স্থানীয় লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া’কে (মোবাইল ০১৭১১-০৫৯৭৩৪) অবগত করার জন্য অনুরাধ করা হয়েছে।
মাদ্রাসা ছাত্রী নিখোঁজের সত্যতা নিশ্চিত করে লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
মারজানা বেগম ২দিন ধরে নিখোঁজ থাকার সত্যতা নিশ্চিত করেছেন মাদ্রাসার প্রিন্সিপাল আবু জাফর মো. নোমান।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবদুল হাই বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Share





Related News

Comments are Closed