বিশ্বনাথে জাপা নেতা লালু’র ইন্তেকাল, দাফন সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি: না ফেরার দেশে চলে গেলেন জাপা নেতা রফিকুল আলম লালু। বিশ্বনাথ উপজেলা শহরের পুরানবাজারস্থ বাসায় সোমবার সকাল ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না—রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। রফিকুল আলম লালু বিশ্বনাথ সদর ইউনিয়নের পূর্ব মন্ডলকাপন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী মো. জবান আলীর পুত্র।
লালু বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম-আহবায়ক ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিতে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। সদা হাস্যোউজ্ঝল রফিকুল আলম ছিলেন মিশুক মানুষ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন তাকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন পূর্ব মন্ডলকাপন গ্রামের বাড়িতে। এসময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।
বিকেল সাড়ে ৫টায় শাহজালাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রফিকুল আলম লালু’র জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ পূর্বে লালুকে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া, কেন্দ্রীয় জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. ছয়ফুল হক, সিলেট জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মর্তুজা চৌধুরী, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আরশ আলী বাবলু, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী, সিলেট জেলা জাপা নেতা এম.এ. রব, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক সুমন আহমদ সুনন, মনোহর আলী, ফিরোজ আলী, নাজিমউদ্দিন চৌধুরী, ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সভাপতি সিদ্দেক আলী, আওয়ামী লীগ নেতা মহব্বত আলী জাহান, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সিলেট জেলা জাতীয় সেচ্চাসেবক পার্টির যুগ্ম-আহবায়ক মোজাহিদ আলী, শিক্ষানুরাগী লাল মিয়া, জাপা নেতা শাহিন আহমদ, সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আলাউদ্দিন, সদস্য সচিব শওকত হোসেন, যুগ্ম-আহবায়ক কয়েছ মিয়া, রুহেল মিয়া, হরুফ আলী, জাপা নেতা শরিফউদ্দিন, সাইদুর রহমান, মীর খোকন, সালেহ আহমদ তোতা, আব্দুল হান্নান, উম্মর আলী, প্রদীপ চন্দ্র দেব, আনোয়ার আলী, বদরউদ্দিন, ইরাজ আলী, সফিক আহমদ পিয়ার, আজাদ মিয়া, আব্দুল বারী মেম্বার, আফজল হোসেন, গোলাম জবদানী, জিয়াউদ্দিন, সেলিমউদ্দিন, বাবুল আহমদ, মকবুল হোসেন, আরজ আলী, আওলাদ আলী, কামরুজামান, আব্দুল কাইয়ুম, আব্দুল মোমিন, আব্দুল মতিন, তোতা মিয়া, আব্দুল মন্নান, যুবসংহতির আহবায়ক ফেরদৌস, তরণ পার্টির আহবায়ক সুহেল তাজ, উপজেলা ছাত্রদল নেতা তারেক আহমদ খজির, শাহজাহান আহমদ, ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পি, বর্তমান কমিটির সদস্য জিল্লুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন। জানাযার নামাজ শেষে রফিকুল আলম লালুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed