সিলেটে জামায়াত নেতা লোকমান কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডেস্ক: সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বলে জানিয়েছেন এডভোকেট দেলওয়ার হোসেন শামীম।
আদালত সূত্রে জানা যায়- মাওলানা লোকমানের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় গাড়ি পোড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। সোমবার এই মামলায় হাজির হয়ে মাওলানা লোকমান জামিন আবেদন করেন।
আদালতের বিচারক আকবর হোসেন মৃধা তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed