গোলাপগঞ্জে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একই রাতে দুই যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা বাড়ির লোকজনকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্রসহ পাঁচ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিনগত রাত ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলার নিমাদল গ্রামের মোল্লাপাড়ায় কাওসার মিয়া ও জানা মিয়ার বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
বাড়ির লোকজনের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা সুলতান মিয়া বলেন, রাতে ছয় ডাকাত প্রথমে গ্রামের মৃত মিসবাহ মিয়ার ছেলে কাওসার মিয়ার বসতঘরে প্রবেশ করে লোকজনকে জিম্মি করে পাঁচ ভরি স্বর্ণ, ১৫ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। পরে ডাকাতরা পার্শ¦বর্তী জানা মিয়ার ঘরে হানা দেয়। ওই ঘর থেকে নগদ ১০ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে পালিয়ে যায়।
গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তাদির জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলী সংবাদ মাধ্যমকে জানান, ডাকাতদের আটকে অভিযান চালানো হচ্ছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed