রাজবাড়ীতে ট্রলার ডুবিতে নিখোঁজ ৫
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ীয়ার পদ্মা নদীতে একটি যাত্রীবাহি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ৫ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হরিণবাড়ীয়া থেকে ট্রলারটি ২০ জন যাত্রী নিয়ে সাদার চরে যাওয়া পথে প্রচণ্ড স্রোতের কারণে ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় পুলিশ প্রশাসন ও জনগণ অংশ নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রলারটি রতনদিয়া ইউপির হরিণবাড়ীয়া থেকে সাদার চর যাবার জন্য রওনা দিলে কিছুদূর যাবার পর প্রচণ্ড স্রোতের কারণে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা অনেকে সাঁতরে আশপাশে থাকা ডিঙ্গি নৌকায় উঠলেও এখন পর্যন্ত ৫ জন যাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এদিকে স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন কালুখালী থানা পুলিশের ওসি নূরে আলম ফকির।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed