Main Menu

দক্ষিণ সুরমা থেকে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থেকে এক ব্যক্তির বস্তাবন্দী গলিত ও বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২ টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। তবে লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রিপন দাস জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে ডালিমপুর-চান্দাই এলাকার রাস্তার পাশের একটি জঙ্গলে বস্তাবন্দী অবস্থায় লাশটি স্থানীয় লোকজন দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় বস্তার মুখ খুলে পলিথিন দিয়ে মুড়ানো অবস্থায় গলিত ও বিকৃত লাশটি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। লাশের শরীরে এক ধরণের পাউডার দেয়া ছিল। তিনি বলেন, হয়ত ৭/৮দিন পূর্বে দুর্বৃত্তরা হত্যা করে রাতের অন্ধকারে কৌশলে ঘটনাস্থলে লাশটি ফেলে যায়। গলিত ও বিকৃত হওয়ায় লাশটির পরিচয়ও সনাক্ত করা যাচ্ছে না। তবে বিষয়টির তদন্ত চলছে।

Share





Related News

Comments are Closed