Main Menu

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ পরীক্ষায় ২৯টি অনার্স বিষয়ে সারাদেশে ৬শ’ ১৯টি কলেজের ২শ’ ১১টি কেন্দ্রে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ ২ লাখ ৭৭ হাজার ২শ’ ৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাশের হার শতকরা ৯০ দশমিক ১১ ভাগ।

পরীক্ষার ফল SMS এর মাধ্যমে যে কোনো মোবাইল থেকে nu H1 Roll/Reg. No লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd Ges www.nubd.info থেকে পাওয়া যাবে।

Share





Related News

Comments are Closed