Main Menu

নারায়াণগঞ্জে গণপিটুনিতে পুলিশ সদস্যের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়াণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে যুবকের মৃত্যুর পর এলাকাবাসীর গণপিটুনিতে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম আরিফ বলে জানা গেছে।

পুকুরে ডুবে নিহত যুবকের নাম মতিন। তিনি মাদক ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এএসআই ফখরুল ও তার সঙ্গে থাকা কনস্টেবল আরিফ রাইজদিয়া এলাকায় আবদুল মতিন নামে এক যুবককে তল্লাশি করে।

তল্লাশির একপর্যায়ে পুলিশের সঙ্গে মতিনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মতিন পাশের ডোবার পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।

তাৎক্ষণিক এএসআই ফখরুল পালিয়ে যেতে সক্ষম হলেও কনস্টেবল আরিফকে স্থানীয় জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক দাবি করেন, ‘নিহত মতিন মাদক বিক্রেতা। তাকে তল্লাশি করতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে পানিতে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়।’

স্থানীয়রা জানিয়েছেন, এটা রহস্যজনক ঘটনা। মতিন পৌরসভার আদমপুর এলাকার পান বিক্রেতা। সে নিছক একজন ব্যবসায়ী। পুলিশ তার দেহ তল্লাশি করতে পারে, কিন্তু ধস্তাধস্তি হবে কেন?

Share





Related News

Comments are Closed