কালীগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায় ফজলে রশিদ রাব্বি (১৬) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে রকি নামের আরো একজন। নিহত রাব্বি কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফয়লা গ্রামের বজলুর রশিদ নান্নুর ছেলে ও শহীদ নুর আলী কলেজের বিএম শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র। বুধবার দুপুর দেড়টার দিকে কালীগঞ্জ-কোলা সড়কের মিশনপাড়ায় এ দুর্ঘঠনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, রাব্বি ও তার বন্ধু রকি দুজন মটরসাইকেলে যাচ্ছিল। পথিমধ্যে কোলা-কালীগঞ্জ সড়কের মিশন পাড়া এলাকায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করে। আহত রকিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed