Main Menu

কোম্পানীগঞ্জে বিএনপির মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাবুউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ভারপ্রাস্ত সাধারণ সম্পাদক আলী আকবরের পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে সাহাবউদ্দিন বলেন, এই অবৈধ শেখ হাসিনার সরকার তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়। তাই নিম্ন আদালতে খালাস পাওয়া মামলায় তারেক রহমানকে সুপরিকল্পিত ভাবে সাজা দেওয়া হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার না করা হলে কোম্পানীগঞ্জ থেকে সরকার প্রতনের ডাক দেওয়া হবে।
মঙ্গলবার বিকেলে অনুস্টিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত উদ্দিন বাবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সুজন মিয়া, সহ সম্পাদক আহমদ আলী, সহ-সম্পাদক জয়নাল আহমদ জনি, উপজেলা শ্রমিক দল সভাপতি লাল মিয়া, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল মোত্তাকীন বাদশা, উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক, খোকন রঞ্জন দাস, উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক, সাজ্জাদ হোসেন দুদু, সহ-সমবায়ক বিষয়ক সম্পাদক শওকত উদ্দিন মিঠু, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাজ উদ্দিন, দক্ষিন রনি খাই ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুউদ্দিন শাহীন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক আহমেদ মেম্বার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুলেমান তালুকদার, উপজেলা যুবদল নেতা হেলাল আহমদ, দক্ষিন রনিখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক, মোস্তাকিম আহমেদ ফরহাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, উত্তর রনিখাই যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন, উত্তর রনি খাই বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, স্বেচ্ছা সেবক দলের পশ্চিম ইসলামপুর ইউনিয়ন সভাপতি ইলিয়াস আলী এলাইচ, সাধারণ সম্পাদক এমরান মাহমুদ সুজন, বদরুল ইসলাম, ছাত্র দল নেতা সামছুল আলম, সাজন, জাফর, গুলজার আলী রাজা, আশিক প্রমুখ।

Share





Related News

Comments are Closed