Main Menu

সিলেটে ইয়াবা ও হিরোইন উদ্ধার, আটক ৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও হিরোইন উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বেলা ২টায় ওই এলকার বেঝবাড়ি গ্রামস্থ মুক্তার মিয়ার বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। এসময় তিন মাদক ব্যবসায়ীকেও আটক করে গোয়েন্দা টিম। আটককৃতরা হলো মোঃ সোহাগ (২৮), মোঃ ফয়েজ (২৭) ও আনোয়ার হোসেন (৩০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ জানায়, অভিযানে ১৫শ’ ৮২ পিস ইয়াবা ও ৩৪০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য সাড়ে তিন লাখ টাকা বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইকবাল হোসাইন ও সহকারী পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলাম।

Share





Related News

Comments are Closed