Main Menu

মৌলভীবাজারে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, ১৪ লাখ টাকার মাল লুট

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের গোবিন্দশ্রী এলাকায় ব্যবসায়ী সৈয়দ জাহেদ আলীর বাসায় দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

সোমবার দিনগত রাত ৩টায় বাসার গেইটের তালা ভেঙ্গে মূখোশধারী ৬জন ডাকাত ঘরে প্রবেশ করে ।

এ সময় ডাকাতরা বাসার লোকজনকে ঘুম থেকে ডেকে তোলে এলোপাতাড়ি মারধর করে অস্ত্রের মূখে জিম্মি করে একটি কক্ষে পরিবারের ১০জন সদস্যকে হাত-পা বেঁধে আটকে রাখে।

ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ সরোয়ার আলী মারাত্মক ভাবে আহত হন।

পরে ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশী করে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লক্ষ টাকা ও ৪টি মোবাইল ফোন সহ প্রায় ১৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পরিবারের লোকজন জানান, ৬জন ডাকাত ঘরে প্রবেশ করে। এসময় তাদের পড়নে জাঙ্গিয়া ও মুখোস পড়া ছিলো। তাদের প্রত্যেকের হাতে চায়নিজ কুড়াল সহকারে ঘরের প্রত্যেকটি কক্ষে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।

মৌলভীবাজার মডেল থানার ওসি ওকিল উদ্দিন জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক দ্বন্ধ আছে। এরই মাঝে প্রবাসী একজন দেশে এসে ওই রাতে আহত হয়েছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Share





Related News

Comments are Closed