Main Menu

তামিম ও জিয়াকে ধরিয়ে দিলে ৪০ লাখ টাকা পুরস্কার

বৈশাখী নিউজ ডেস্ক: গুলশান ও শোলাকিয়া হামলার মূল পরিকল্পনাকারী জেএমবি নেতা তামিম চৌধুরী ও জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মেজর জিয়াকে ধরতে ২০ লাখ টাকা করে ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। জিয়াউল হক সেনাবাহিনীতে মেজর পদমর্যাদায় কর্মরত ছিলেন।

পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি কর্মকাণ্ডের মাস্টারমাইন্ড হচ্ছেন তামিম চৌধুরী ও জিয়াউল হক। তাদের ব্যাপারে কেউ তথ্য দিলে ২০ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

পুলিশ প্রধান বলেন, ‘গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরের ঘটনার পর তদন্তে এ দুজনের নাম বেরিয়ে আসে। এর মধ্যে তামিম চৌধুরী নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নতুন অংশকে নেতৃত্বে দেন।

Share





Related News

Comments are Closed