সিলেটে বিভিন্ন শিক্ষা প্রতিস্টানে জঙ্গি বিরোধী মানববন্ধন পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গুলশানের হলি আর্টিজেন রেস্তেুাঁরায় জঙ্গি হামলার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ক্যাম্পাসে এক মানববন্ধন ও র্যালি কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকালে র্যালিটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের মূল সড়কে মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম সন্ত্রাস-জঙ্গীবাদ নির্মূলে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপকে স্বাগত জানান ও এগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় তিনি আরো বলেন, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে সজাগ থাকতে হবে। শিক্ষক ও অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি যতœবান হতে হবে যাতে করে এদেশে আর কোন জঙ্গীবাদের সৃষ্টি না হয়। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এদেশ থেকে জঙ্গীবাদের মুলোৎপাটন করা সম্ভব।
শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুন্ডের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, প্রফেসর ড. এ এফএম সাইফুল ইসলাম, প্রফেসর ড. মেহেদী হাসান খান, কর্মকর্তাদের মধ্যে সিকৃবির পেশ ইমাম হাফেজ মাওলানা মো. হারুন-উর-রশীদ, মোহাম্মদ আবুল হাসনাত, ডা. সালাউদ্দিন আহমেদ, ডা. ফখর উদ্দিন, ডা. আফরাদুল ইসলাম, সিকৃবি ছাত্রলীগের সেক্রেটারী ঋত্বিক দেব অপু, কর্মচারী পরিষদের সভাপতি শাহ্ আলম সুরুক প্রমুখ।
ওসমানী মেডিকেল কলেজ
সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মোর্শেদ আহমদ চৌধুরী বলেছেন জঙ্গীরা ধর্ম সমাজ ও দেশের শত্রু। ধর্ম কখনও নিরস্্র নিরপরাধ মানুষকে হত্যা করা সমর্থন করে না। ধর্মের নামে জঙ্গী হামলা ইসলাম কখনোই সমর্থন করে না। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের সাথে একাত্মতা ঘোষনা করে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ উচ্ছেদ ও নির্মূল করতে শিক্ষক শিক্ষার্থীসহ সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহŸান জানান।
সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক-ডাক্তার,শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী আয়োজিত জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশে তিনি একথা বলেন।
শিক্ষাঙ্গনকে উগ্রবাদ-জঙ্গীবাদ মুক্ত রাখার এবং কোনো শিক্ষার্থী যেন উগ্রবাদ-জঙ্গীবাদের ভুল পথে না যায় তার লক্ষ্যে কর্মকান্ড পরিচালনার প্রত্যয় ঘোষণা করেন। শিক্ষার্থী যেন উগ্রবাদ-জঙ্গীবাদের ভুল পথে না যায় তার লক্ষ্যে অভিভাবকদের সচেতন থাকতে হবে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসের করিডোর থেকে জঙ্গীবাদ বিরোধী এক র্যালী বের হয়।র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজের সম্মুখে প্রধান সড়কে মানব বন্ধন করে পরে পরে করিডোরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় । কলেজের অধ্যক্ষ ডা: মোর্শেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক নন্দ কিশোর সিনহা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা: জামিল আহমদ, সাধারণ সম্পাদক ডা: দিলীপ কুমার ভৌমিক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষিক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কমচারীবৃন্দ।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি
জঙ্গী ও সন্ত্রাসী হামলা বিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা। মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, জঙ্গিরা অমানবিক। এরা সমাজ ও দেশের শত্রু। জঙ্গীদের উগ্রবাদী কর্মকান্ড প্রতিরোধে শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। ছাত্র-ছাত্রীকে সচেতন থাকতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে মানবিক ও মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হওয়ার সাথে সাথে সবাইকে বিজ্ঞানমনস্ক হতে হবে।
সোমবার সকালে নর্থ ইস্ট ইউনিভার্সিটির তেলিহাওরস্থ ক্যাম্পাসের সামনে ভিআইপি সড়কে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভাকেট ইকবালআহমেদ চৌধুরী মানববন্ধন কর্মসূচী ও র্যালীর উদ্বোধন করেন। র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষে হয়। মানববন্ধন কর্মসূচী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভারপাপ্ত উপাচার্য এ এফ মোজতাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস এম পি উপ পুলিশ কমিশনার(উত্তর) ফয়সাল মাহমুদ, সাংবাদিক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভাষিক নোমান আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এমাদুল্লাহ শহীদুল ইসলাম। সভা পরিচালনা করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির কালচারাল ক্লাব প্রেসিডেন্ট আবু বকর আল আমীন।
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের উদ্যেগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন পরর্বতী সমাবেশে বক্তারা বলেছেন, দেশপ্রেমিক ছাত্র-শিক্ষকের সমন্বিত উদ্যোগই জঙ্গী ও সন্ত্রাসবাদ দমন করতে পারে। আর সে জন্য সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। বক্তারা বলেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের কাজ জ্ঞান সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি নয়। সে লক্ষ্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি সহ মুক্তবুদ্ধিচর্চার প্রতিও মনযোগী হতে হবে। আমাদের মনে রাখতে হবে শিক্ষাঙ্গন প্রার্থনালয়ের মতোই পবিত্র। তাই পবিত্র স্থানে সন্ত্রাস ও জঙ্গীবাদের মতো অপকর্মের কোনো সুযোগ নেই। বক্তারা শিক্ষার্থীদের চিত্তের বিকাশ ঘটিয়ে দেশপ্রেমিক আদর্শবান নাগরিক হয়ে গড়ে উঠার আহবান জানান।
সোমবার সকাল ১১ টায় গুলশানের হলি আর্টিজান রেস্তোরা ও শোলাকিয়ায় হামলায় নিহতদের স্মরনে নগরীর মিরের ময়দানস্থ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের ক্যাম্পাস প্রাঙ্গনে মানব বন্ধন, র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ’র সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের শিক্ষক মবরুর আহমদ সাজু’র পরিচালনায় কর্মসূচীতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন অত্র কলেজের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. মুহিবুর রহমান,রেক্টর শামসুর রহমান, প্রভাষক খন্দকার মেহেদী হাসান, এ,কে,এইচ অলিউর রহমান, আফজাল হুসাইন ,মো.খলিলুর রহমান,মো. লিয়াকত আলী, শোয়াব আহমদ চৌধুরী, পাপিয়া দাস, মো. নজরুল ইসলাম, চৌধুরী ফাহিম দাউদ কোরাইশী, আবু নছর,আব্দুর রাজ্জাক মোর্শেদা আক্তার, মোছা. ফারজানা এলাহী,আফরোজা বেগম প্রশাসনিক কর্মকতা রুমেল আহমদসহ প্রমুখ কর্মকর্তা শিক্ষার্থী কর্মচারী, সহ সকলে উপস্থিত থেকে জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলিষ্ট ভুমিকা রাখার আহŸান জানান।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ
জঙ্গী ও সন্ত্রাসী হামলা বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স নার্সিং কলেজ ও তাদের উদ্যোক্তা প্রতিষ্ঠান হলি সিলেট হোল্ডিং লিমিটেড।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ সংলগ্ন নগরীর মীরবক্সটুলা প্রধান সড়কে সোমবার এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, দেশের যুব সমাজকে রক্ষা করতে আজকে আমাদের এই মানববন্ধন। বৃহত্তর স্বার্থে আমরা চাই আর একটি প্রান যেন আমাদের হারাতে না হয়। সাম্প্রতিক সময়ে যারা জঙ্গী হামলা করেছে তারা কেউ বাইরে থেকে আসেনি তারা আমাদেরই সন্তান আমাদের সন্তানরা যেন বিভ্রান্ত না হয় পথভ্রষ্ট না হয় সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। তারা বলেন কুচক্রিদের দেখানো পথ থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। শিক্ষার্থীরা মাত্র কয়েক ঘণ্টা বিশ্ববিদ্যালয়ে থাকে, বাকিটা সময় তারা বাসা-বাড়িতেই থাকে। তারা শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সজাগ হওয়ার আহŸান জানান।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বশির আহমদ, পরিচালক এমদাদ হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: আব্দুল আহাদ, উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: রেজাউল করিম, হাসপাতালের পরিচালক বীর মুক্তিযোদ্ধা বিগ্রেডিয়ার জেনারেল তোজ্জামেল হক, নার্সিং কলেজ এর প্রিন্সিপাল অধ্যক্ষ ডা: নীলিমা মজিদ প্রমুখ। এছাড়াও মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, উমেন্স নার্সিং কলেজ এর শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর কর্মকর্তা ও সকল শিক্ষার্থীবৃন্দ।
আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ
দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে নগরীর আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টায় স্কুল এন্ড কলেজের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আতিকুর রহমানের সভাপতিত্বে সহকারি শিক্ষক আব্দুর রকিব মানিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জিয়াউর রহমান, সহকারী শিক্ষক হেলাল উদ্দিন, প্রভাষক আছমা বেগম, কানিজ ফাতেমা, জেবুন্নেছা খাতুন, মো: আব্দুল মতিন, সহকারি শিক্ষক পারভীন বেগম, মো: ছদরুল হাসান, মো: আশফাক আহমদ চৌধুরী, মমতাজ বেগম, মো: রুহুল আমিন, মো: খলিলুর রহমান, স্মৃতি রাণী চন্দসহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
মডেল হাইস্কুল
ঢাকার গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে এবং জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধের লক্ষ্যে ১ আগস্ট সোমবার বেলা ১১টায় নগরীর মিরাবাজারস্থ মডেল হাইস্কুলের উদ্যোগে সিলেট-তামাবিল সড়কে মানববন্ধন কর্মসূচী পলিত হয়।
মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক এ.কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক সুকুমার চন্দ্র সূত্র ধর, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান, সেলিম আহমদ, মোঃ ছয়ফুল ইসলাম, মোঃ এমাদ উদ্দিন, জাকিয়া বেগম, রোকসানা জেসমিন, খালেদা খাতুন, মিল্টন রায়, পারভীন আক্তার, শফিক আলী সহ স্কুলের শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা সা¤প্রতিক জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, আমাদের প্রতিটা ঘরে ঘরে ঘৃণ্য এই জঙ্গিবাদ তৎপরতা রুখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ছাত্র-ছাত্রীদের প্রতি আরো বেশি মনোযোগী হওয়ার জন্য পিতা-মাতা সহ সকল বিবেকবান মানুষকে সচেষ্ট থাকার আহবান জানান।
পার্ক ভিউ মেডিকেল কলেজ
দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে পার্ক ভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে গতকাল সোমবার এক মানববন্ধন কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ডা. ওসুল আহমদের সভাপতিত্বে ও কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডা. ছফির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্যে উপস্থিত ছিলেন পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. এম এ আহবাব বলেন, ইসলামের জঙ্গিবাদের কোন স্থান নেই। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে। জঙ্গিরা দেশ ও জাতির শত্র“। তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট বি.এম.এ সভাপতি ও হাসপাতালের চর্মরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. রুকন উদ্দিন আহমেদ, শিশু বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এম এ মালেক, ই.এন.টি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ কয়েছ, মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. দীপেন্দ্র নারায়ন দাস। অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন ৪র্থ বর্ষের ছাত্র সাঈয়িদ। তারপর ছাত্রদের মধ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিরোধে সঠিকভাবে ধর্মচর্চা ও ধর্মের বিস্তুৃত ব্যাখ্যার সচেতনতা সৃষ্টির জন্য বক্তব্য রাখেন ৪র্থ বর্ষের ছাত্র ইকবাল, ৩য় বর্ষের ছাত্র শাহ নেওয়াজ, ১ম বর্ষের ছাত্র তানজিদা ইসলাম ও নাদিমুর রহমান।
আলোচনা শেষে পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী সহ সকলের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি
দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি সিলেটের উদ্যোগে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় নগরীর পূর্ব শাহী ঈদগাহ (টিভি গেইটস্থ) আইএইচটি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দের আয়োজনে গতকাল সোমবার সকালে এই সকল কর্মসূচি পালন করা হয়। ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি সিলেটের অধ্যক্ষ ডা. মো. নাছির উদ্দিন ভুঞার সভাপতিত্বে ও শিক্ষার্থী ইয়াছিন আহমদের পরিচালনায় র্যালী ও মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষিকা ডা. শারমিন মাহবুবা খানম, ডা. সুদর্শন সেন, ডা. স্নিগ্ধা দেব, শিক্ষার্থী মো. ফরহাদ আলী ও রেদওয়ান আহমদ প্রমুখ। এছাড়াও ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি সিলেটের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ডা. মো. নাছির উদ্দিন ভুঞা বলেন, দেশে যেভাবে জঙ্গী তৎপরতা বৃদ্ধি পেয়েছে তা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে নিরাপদ রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের অবশ্যই সচেতন থাকতে হবে। বাংলাদেশে সরকারী-বেসরকারীসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরোদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তারই ধারাবাহিকতায় ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি সিলেট সকল ধরণের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদ
দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাস কর্মকান্ডের বিরুদ্ধে সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের উদ্যোগে সোমবার নগরীর কোট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরিষদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি রাজিউল ইসলাম তালুকদার রাজু’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান জুনু’র পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার ফোরাম মহানগরের সভাপতি এড. কিশোর কুমার কর, সিলেট গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক এড. বদরুল ইসলাম জাহাঙ্গির, ইনকামটেক্স উকিল অধ্যাপক এম শফিকুর রহমান, দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম.এ হান্নান, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের, এড. চৌধুরী, আতাউর রহমান আজাদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বালাগঞ্জ শাখার সভাপতি এম. এ মতিন বাদশা, ন্যাপ (ভাসানী) সিলেট বিভাগের আহŸায়ক ডা. এম.জি কিব্রীয়া, জেলা জাসদ নেতা আমিনুল ইসলাম চৌধুরী এহিয়া, এড. শামীমুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড. মামুনুর রশিদ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রফেসর সিরাজুল হক, শিল্পী কামাল আহমদ, মাসুমদুর রহমান চৌধুরী, আব্দুন নুর, আব্দুর রহিম, আফসর আহমদ, আব্দুল বাছিত মুজাহিদ, আমিনুল ইসলাম, ছাত্রনেতা জাহাঙ্গির আলম, মুহিবুর রহমান তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল বারী, মুক্তিযোদ্ধা ইসরাইল মিয়া, মুন্নি ইসলাম তালুকদার প্রমূখ।
মানববন্ধরে বক্তারা বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে জেগে উঠতে হবে। সন্ত্রাস, জঙ্গিরা দেশ ও মানুষের শত্রু। ইসলাম জঙ্গিবাদকে সমর্তন করে না। একজন নিরপরাদ মানুষকে হত্যা করা গোঠা জাতিকে হত্যা করার শামিল। নিজেদের সন্তানের প্রতি লক্ষ রাখতে হবে ওরা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে সেটা লক্ষ রাখা পরিবারের সবার দায়িত্ব। বর্তমান প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে আর্ন্তজাতিক চক্রান্ত চলছে। সেই সব সন্ত্রাসী, জঙ্গি, চক্রান্তকারীদের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে তাদেরকে প্রতিরোধ করতে।
মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়
মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন ১ আগষ্ট সোমবার দুপুর ১২টায় মির্জাজাঙ্গাল পয়েন্ট সিলেটে অনুষ্ঠিত হয়। মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সঞ্জিতা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাহার উদ্দিন আকন্দ। মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেজনিন কর্মসূচি ব্র্যাক সিলেটের সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলাম ও সিলেট মহানগর ছাত্রলীগ ১৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রকি দেব। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মেজনিন কর্মসূচি ব্র্যাক সিলেটের জুিনয়র সেক্টর স্পেশালিস্ট শাহ্ এমরান আলী ও দশম শ্রেণীর শিক্ষার্থী প্রমি চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এ.বি.এম মোরাদ খান, সুলতানা বেগম, মঈন উদ্দিন, সোহাগ মিলন, ফারুক আজাদ সহ সকল কর্মচারীবৃন্দ। মানববন্ধন থেকে সকলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শিক্ষক ও ছাত্র সমাজকে তিব্র প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যেগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন পরর্বতী সমাবেশে বক্তারা বলেছেন, দেশপ্রেমিক ছাত্র-শিক্ষকের সমন্বিত উদ্যেগই জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমন করতে পারে। আর সে জন্য সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ জ্ঞান সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি নয়। সে লক্ষ্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি সহ মুক্তবুদ্ধিচর্চার প্রতিও মনযোগী হতে হবে। আমাদের মনে রাখতে হবে শিক্ষাঙ্গন প্রার্থনালয়ের মতোই পবিত্র। তাই পবিত্র স্থানে সন্ত্রাস ও জঙ্গীবাদের মতো অপকর্মের কোনো সুযোগ নেই। বক্তারা শিক্ষার্থীদের চিত্তের বিকাশ ঘটিয়ে দেশপ্রেমিক আদর্শবান নাগরিক হয়ে গড়ে উঠার আহবান জানান।
সোমবার সকালে গুলশানের হলি আর্টিজান রেস্তোরা ও শোলাকিয়ায় হামলায় নিহতদের স্মরনে ও সন্ত্রাস জঙ্গীবাদ বিরোধী এ র্যালী ও সমাবেশ অনষ্ঠিত হয়। নগরীর শামীমাবাদস্থ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস প্রাঙ্গনে মানব বন্ধন, র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিনের সভাপতিত্বে এবং প্রশাসন ও জনসংযোগ দপ্তরের পরিচালক মো: তারেক উদ্দিন তাজের পরিচালনায় এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মানবিক অনুষদের ডিন, প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ঋষিকেশ ঘোষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুলাহ, ইংরেজী বিভাগের প্রধান মাহবুব ইবনে সিরাজ, আইন বিভাগের প্রধান মো: হুমায়ুন কবির,, ইসিই/ইইই এর প্রধান এক্রামুল ফারুক , ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ ডেপুটি লাইব্রেরীয়ান মোস্তাফা কামাল, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, সহকারী প্রক্টর মো: মশিউর রহমান, মো: শাহজাহান আহমেদ, বিবিএ এর কো-অডিনেটর মো: নেসার আহমেদ এবং অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়
দেশব্যাপী জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন পালন করেছে সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। সোমবার সকাল সাড়ে ১১টায় নগরীর রিকাবীবাজার পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করা হয়। ‘‘শেখ হাসিনা দিচ্ছে ডাক, জঙ্গিবাদ নিপাত যাক, সোনার বাংলা শান্তিপাক’’ এই ¯েøাগানে মানববন্ধনে সকলেই এক কাতারে দাঁড়িয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেন।
মানববন্ধনে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, সিলেটের প্রধান শিক্ষক মো. শাহ আলমের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যেতি চক্রবর্ত্তীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রমারানি চক্রবর্তী, অঞ্জন কুমার কর, সাহানা পারভীন।
বক্তারা বলেন, ‘আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ যেমন আমাদের শক্তি ঠিক তেমনি আমাদের স্কুল কলেজের যত শিক্ষার্থী রয়েছে তারাও আমাদের শক্তি। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ যত আন্দোলন হয়েছে সব আন্দোলনে অন্যতম শক্তি ছিল শিক্ষার্থী ও তরুণ সমাজ, আর তাদের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান’। সত্যটা কি জানার চেষ্টা করো ইতিহাস জানার চেষ্টা করো। অনলাইনে যা দেখবে তা সত্যি ধরে নেবে না।
হাজী মফিজ আলী বালিকা বিদ্যালয়
‘জঙ্গি ও সন্ত্রাসবাদের প্রতিরোধে’ সিলেটের বিশ্বনাথে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে সোমবার সকালে র্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গন থেকে র্যালীটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এতে প্রতিবাদ সভায় এসে শেষ হয়।
হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছার সভাপতিত্বে এবং শিক্ষক বিকাশ চন্দ্র সরকার ও খন্দকার ফিরুজ আহমদ’র যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক খায়রুল আলম ফকির, শিক্ষক মৌলানা তৈয়বুর রহমান, গীতা রাণী সরকার, আবদুল হান্নান ইউজেটিক্স, নীলিমা সুলতানা, রাবিয়া বেগম, ফাতেমা বেগম, শেফালী বেগম, রুহুল আমীন, সিরাজুল ইসলাম, সায়েক আহমদ, সুমা রাণী সাহা।
সভায় বক্তারা বলেন, ইসলামের নাম ব্যবহার করে যারা জঙ্গিবাদের পথ বেছে নিয়েছে ও যারা সেই জঙ্গিদের মদদ দিচ্ছে তারা দেশ ও জাতির শত্রæ। দেশের শান্তিপ্রিয় সর্বস্থরের জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে সেই শক্রদের প্রতিরোধ করতে হবে। ধ্বংশ করে দিতে হবে সেই শত্রæদের সকল ষড়যন্ত্র। এজন্য প্রত্যেক পিতা-মাতাকে সচেতন হয়ে উঠতে হবে।
বিশ্বনাথ ডিগ্রি কলেজের মানববন্ধন
‘জঙ্গিবাদ প্রতিরোধে’ বিশ্বনাথ ডিগ্রি কলেজের উদ্যোগে সোমবার সকালে বিশ্বনাথ-রশিদপুর রোডের কলেজ গেইটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক তাপসী চক্রবর্তী, এনামুল হক, রুষিত কান্ত দাস, রোকেয়া বেগম, বনানী চক্রবর্তী, অনবীর রায়, গোলাম মোস্তফা, আবদুল সহিদ, মোহাম্মদ শাহাদৎ হোসেন, শরীফ উদ্দিন, সঞ্জিত কুমার সাহা রায়, সুহাদ উজ্জমান চৌধুরী, মোহাম্মদ রোকনুজ্জামান, অঞ্জু আচার্য্য, উম্মে শেফা, নাসিম উদ্দিন, শিরিন আক্তার, শেখ এনামুল হক। এসময় কলেজের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বরেন, জঙ্গিবাদ একটি আন্তজার্তিক সমস্যা। আমাদেরকে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদ প্রতিরোধ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির নিদের্শ দিয়ে বক্তারা বলেন, সিলেবাসে জঙ্গিবাদ বিরোধী বিষয় অন্তর্ভূক্ত করা প্রয়োজন।
রামসুন্দর অগ্রগামী মডেল বিদ্যালয়ের মানববন্ধন
‘জঙ্গিবাদ’ প্রতিরোধে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সোমবার সকালে উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা ম্যানেজিং কমিটির সদস্য শাহাব উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক মোহসিন, আবদুল্লাহ আল মামুন, আবদুল মোত্তালেব, নন্দ রানী দাস, নজমুল ইসলাম, হুমায়ন কবীর, আবদুর রহিম, বিশ্বজিৎ দে, হাসানুজ্জামান চৌধুরী, আবদুল হাফিজ, আবদুল লতিফ, ফয়জুল ইসলাম, শিরিন আক্তার, ছাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, জিল্লুর রহমান, তাপসী রাবেয়া, সাইফুল ইসলাম, সামছুল হুদা, আজিজুর রহমান ভূঞা, এ কে.এম মনোয়ার হোসেন, আবদুল মালিক, শারমিন আক্তার সুমি। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য বলেন, নিজেদের স্বার্থ-সিদ্ধির জন্য আমাদের দেশের এক শ্রেণির মানুষ ইসলামের নাম ব্যবহার করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিষ্ঠার পায়তার করছে। বাংলার সর্বস্থরের জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ তৈরী করে জঙ্গিবাদের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।
সিলেট সিভিল সার্জন সিলেটের মানববন্ধন
দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের প্রতিবাদে সিভিল সার্জন সিলেটের উদ্যোগে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে বেলা ১২টায় পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন পালিত হয়।
সিলেটের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, মেডিক্যাল অফিসার ডা. রাহিল, প্রশাসনিক কর্মকর্তা গৌছ আহমদ চৌধুরী, সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা সুজন বণিক।
ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমাবার সকাল ১১টায় জৈন্তাপুরে ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সিলেট-তামাবিল মহা সড়কের কলেজ গেইটে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত ছিল। এসময় জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ খায়রুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, প্রভাষক নাহিদ সুলতানা রুমী, এম. নুরুন্নবী, মোহাম্মদ রেজাউল হাসান, মোঃ ইদ্রিস আলী, সাইফুল ইসলাম, শংকর দেব নাথ, পপি রানী রায় ও অফিস সহকারী আবুল হোসেন মেঃ হানিফ প্রমুখ। অপরদিকে ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজের সাথে মানব বন্দনে অংশ গ্রহন করে জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েক শতাধিক ছাত্রীরা।
জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমাবার দুপুর ১টায় জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানব বন্দন কর্মসূচী পালন করা হয়।
সরকারী উচ্চ বিদ্যালয়ের সম্মুখ হতে জৈন্তাপুর মডেল থানার সম্মুখ পর্যন্ত মহসড়কের দুপার্শ্বে দাঁড়িয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র/ছাত্রী এবং অভিভাবকগন মানব বন্দন কর্মসূচীতে অংশ গ্রহন করে। এসময় জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহব্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিটিএ কমিটির সভাপতি দেলোয়ার আহমদ মাসুক, বিদ্যালয়ের শিক্ষক জহুর কুমার সিংহ, নুরুল ইসলাম, নজির উদ্দিন, সহিদুল আলম, তারেক মিয়া, চরিত্রবান সমাজপ্রতি, পত্র প্রতিম শর্ম্মা, তপন কান্তিদেব, ইমামা জামাল, কুমারী শিল্পী রানী ধর প্রমুখ।
শাহজালাল বিশ্ববিদ্যালয়
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) জঙ্গিবিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শাবির ভাইস চ্যান্সেলর ড. আমিনুল হক ভুঁইয়া, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. রাশেদ তালুকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, শাবির অধ্যাপক ড. কবির হোসেন, ড. আখতারুল ইসলাম, রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি র্যালি বের করা হয়। পরে কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুস্টিত হয়।
বিশ্বনাথ ছহিফাগঞ্জ মাদ্রাসা
জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে বিশ্বনাথ উপজেলার ছহিফাগঞ্জ এসডি মাদ্রাসার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার দুপুরে স্থানীয় ছহিফাগঞ্জ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাদ্রাসার শিক্ষার্থী ছাড়াও এলাকার বিপুর সংখ্যক মানুষ অংশগ্রহন করেন।
মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা ছইফ উল্লাহ, ইউপি সদস্য গৌছ আহমদ বাবুল, কবি মুস্তাফিজুর রহমান চৌধুরী, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মইনুল ইসলাম চুনু, সমাজসেবী মইনুল ইসলাম, সহ-সুপার মাওলানা তোফায়েল আহমদ, শিক্ষক শামিম আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ বলেন, ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের স্থান নেই। মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। যারা জঙ্গবাদ ও সন্ত্রাস করে মানুষ হত্যা করে তারা ইসলামের শত্রæ। সকলকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান এবং শিক্ষার্থীদেরকে নিয়মিত মাদ্রাসায় উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেন।
কানাইঘাট ডিগ্রি কলেজ

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে দেশব্যাপী পালিত কর্মসূচীর অংশ হিসাবে কানাইঘাট ডিগ্রি কলেজের পক্ষথেকে এক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয় সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ শামছুল আলম মামুন ও উপাধ্যক্ষ লোকমান হোসেইনের নেতৃত্বে কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র/ছাত্রীর অংশ গ্রহনে এক বিরাট র্যালি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে কানাইঘাট বাজারে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ শামছুল আলম মামুন।
তিনি তার বক্তব্য দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদকে ইসলাম ও মানবতার শত্র“ হিসাবে আখ্যায়িত করে এদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলার জন্য তিনি ছাত্র/শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্থরের জনগনের প্রতি আহবান জানান। তিনি তার বক্তব্য আরো বলেন, কিছু বিপদগামী তরুন ইসলামের নামে যা করছে তা আদোও ইসলাম সমর্থন করেনা। এটা শুধু সরকারের সমস্যা নয়। এটা জাতীয় ও আর্ন্তজাতিক সমস্যা। এই সমস্যা মোকাবেলায় জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশের্ষে সকলকে এগিয়ে আসতে হবে।
উক্ত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক হাবিব আহমদ, হিমাংশু রঞ্জন দাশ, পান্ডপ চন্দ মজুমদার, সুব্রত কুমার বর্ধন, প্রজিত কুমার রায়, সিরাজুল হক, দেলোয়ার হোসেন, কলেজের প্রভাষক ফরিদ আহমদ, প্রশান্ত কুমার দাশ, রাজেস কান্তী, আনারুল হক, ওলিউর রহমান প্রমূখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More





Comments are Closed