Main Menu

সিলেটে ছাত্রদল নেতার বাসায় পুলিশের অভিযান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে সাদা পোষাকধারী পুলিশ। কিন্তু অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযানের প্রায় ২০ মিনিট আগে মাহবুবুল হক বাসা থেকে বের হয়ে যাওয়ায় গ্রেফতার এড়াতে সক্ষম হন তিনি।
রবিবার বিকেল ৫টার দিকে মাহবুবুল হক চৌধুরীর সিলেট নগরীর মেজরটিলা মোহাম্মদপুরস্থ বাসায় এ অভিযান চালানো হয় বলে খবর পাওয়া গেছে।
মাহবুবুল হক চৌধুরী জানান, রবিবার বিকেল ৫টার দিকে মোটর সাইকেলে ১০/১২ জন সাদা পোষাকধারী পুলিশ তার বাসায় যায়। তাকে গ্রেফতারের নামে প্রায় একঘন্টা তার বাসায় তল্লাশি চালানো হয়। সাদা পোষাকধারীরা নিজেদেরকে পুলিশের সদস্য বলে পরিবারের সদস্যদের কাছে পরিচয় দিয়েছেন বলে জানান ছাত্রদল নেতা মাহবুব।
তবে অভিযানের কথা অস্বীকার করেছেন শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সী। তিনি বলেন- মাহবুবুল হক চৌধুরীর বাসায় শাহপরাণ থানার কোন পুলিশ যায়নি।

Share





Related News

Comments are Closed