বন্ধ হচ্ছে সিটিসেল!
বৈশাখী নিউজ ডেস্ক : বেসরকারি মোবাইল অপারেটর সিটিসেল যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আজ রোববার গ্রাহকদের উদ্দেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী দুই সপ্তাহের মধ্যে বিকল্প সেবা গ্রহণের জন্য গ্রাহকদের আহ্বান জানিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব বকেয়া এবং পরিশোধে গড়িমসি করায় যে কোনো সময় সিটিসেলের লাইসেন্স ও তরঙ্গ বাতিল এবং অপারেশনাল কার্যক্রম বন্ধ করে অপারেটরটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকার।
বিটিআরসি সূত্র বলছে, সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা। একাধিকবার নোটিশ ও তাগাদা দেওয়ার পরও প্রতিষ্ঠানটি ওই বকেয়া অর্থ পরিশোধ করেনি।
বিটিআরসির সর্বশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরটির গ্রাহক সংখ্যা গত জুনে ছিল প্রায় সাত লাখ।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed