তারেক রহমানের সাজার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা, জরিমানা ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে রবিবার বিকেলে নগরীর শাহী ঈদগাহ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট সদর উপজেলা ছাত্রদল।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠেছে। একটি ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় দেশনায়ক তারেক রহমানকে সাজা, জরিমানা ও গ্রেফতারী পরোয়ানা জারির মাধ্যমে অবৈধ সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছে। এর জন্য অবৈধ সরকারকে কঠোর পরিনতি ভোগ করতে হবে। বিচারের নামে তারেক রহমানকে সাজা সরকারের জন্য মঙ্গলজনক হবেনা। অবিলম্বে এই রায় প্রত্যাহার করতে হবে। অন্যথায় ছাত্রদল দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রউফ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. জুয়েল আহমদ এবং সৈয়দ সেলিম’র যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু আহমদ আনসারী, যুবদল নেতা কলোল জ্যোতি বিশ্বাস জয়, ছাত্রদল নেতা বোরহান আহমদ রাহেল, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য কামরান হোসেন হেলাল, সৈয়দ শাহিন, নাসির উদ্দিন রহিম, আমিনুল ইসলাম মামুন, সুমেল আহমদ চৌধুরী, মাজেদ খান, সাইদুর রহমান, দিলদার হোসেন শামিম, শাহ আকাব আহমদ পলাশ, সুহেল রানা, সেলিম মিয়া, আনহার খান রাজু, এনামুল হক জুমন, ইমন আহমদ, আসাদুজ্জামান শহিদ, আলী ইসলাম, মনির আহমদ, রিপন আহমদ, সাজন আহমেদ সাজন, সৈয়দ মোশারফ হোসেন, ইমদাদুল হক ইমু, মো. মাজারুল ইসলাম, রাজন দেব, আলমগীর চৌধুরী, চৌধুরী সোবান আজাদ, আব্দুল হামিদ চৌধুরী, সাখাওয়াত হোসেন রেনু, সোহেল আহমদ, হারুণ আহমদ, রাজু আহমদ রাসেল আহমদ, রাজ আহমেদ, সুমন আহমদ, বখতিয়ার হোসেন, আবু বক্কর, রকি আহমদ, হাফিজ আহমদ সুজন, ফয়ছল আহমদ, সবুজ আহমদ, নাঈম আহমদ, সাঈদুর রহমান, এস এম সাহিম আহমদ, মহমুদুল করিম, ছমির গাজী, রুমন আহমদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, নজরুল ইসলাম, সাইদুর রহমান বাবলু, শরীফ আহমদ, একরাম হোসেন, সৈয়দ মোস্তফা কামরুল, পিপলু দে, রহমত হোসেন রকিব, জয়নুদ্দিন আহমদ জনি, ফরহাদ আহমদ চৌধুরী, কাওসার আহমদ, তারেক আহমদ চৌধুরী, মামুনুর রশীদ মামুন, কালাম আহমদ, বাবলু আহমদ, এমদাদুর রহমান সানি ও সদস্য সচিব সিয়াম আহমদ সুহেল প্রমুখ।
একই দাবিতে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের উদ্যোগে কদমতলী পয়েন্টে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় অলিউর রহমান সভাপতিত্বে ও সোহেল ইবনে রাজা এবং মিনার হোসেন লিটনের যৌথ পরিচালনায় উপ¯িত ছিলেন ফখরুল ইসলাম রুমেল, হাসান জাকির, হুমায়ূন রশিদ, মেহেদি হাসান সাজাই, আবু বায়হান রাজু, আবু বক্কর সিদ্দিক, আনোয়ার হোসেন, খালেদুর রহমান সানি, জাকির হোসেন, শাহরিয়ার রিপন, আল আমিন সম্রাট, শামসুদ্দিন শুভ, মাহমুদুর রহমান সুফি, এসএ আহমদ ফাহিম, শরিফ আহমদ, তালহা আহমদ, ইব্রাহিম খলিল, জাবেদ আহমদ, সামাদ, রুহুল, বকুল, ইমরান, আর জে সজীব, আলানিম, স্বপন প্রমূখ।
জগন্নাথপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। রবিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল শান্তিনগর মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা শামসুজ্জামান শামীমের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা জাহাঙ্গীর মিয়া, আব্দুর রাজ্জাক, পৌর যুবদল নেতা আব্দুল মোতালিব, শাহিন মিয়া, শামছুল ইসলাম, পাটলী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান তালুকদার, জয়নুল হক জয়, মোস্তাফিজুর রহমান মিছবাহ, আবুল ফয়েজ, জালাল আহমদ, সালা উদ্দিন, শামীম আহমদ, শাহ আলম, আমিনুর রহমান, কামরান আহমদ প্রমূখ। বক্তারা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার রায় প্রত্যাহারের জোর দাবী জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed