Main Menu

জঙ্গীবাদ প্রতিরোধে আইডিইবি’র মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সন্ত্রাস-জঙ্গীবাদ ও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র প্রতিহত এবং মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট শাখার উদ্যোগে ৩১ জুলাই রোববার বেলা সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন ও শপথ গ্রহণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা শাখার সভাপতি মাহমুদুর রশীদ মসরুর এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ ইয়াছিন ইকরামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ এজাজুল হক, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, সি.সি.আর.এস সিলেটের প্রধান নির্বাহী মোঃ আমিনুল ইসলাম, আইডিইবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিক উদ্দিন আহমদ, মোঃ খালেদুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আব্দুস সোবহান, মোঃ আব্দুর রহিম সহ আইডিইবি’র সিলেট শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সমুন্নত রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধী চক্রের জাতিবিধ্বংসী কর্মকাÐ প্রতিহত ও প্রতিরোধে সক্রিয় অংশগ্রহণ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মানববন্ধনে শপথ বাক্য পাঠকরান সিলেট জেলা শাখার সভাপতি মাহমুদুর রশীদ মসরুর।

Share





Related News

Comments are Closed