তারেক রহমানের সাজার প্রতিবাদে বিশ্বনাথে ছাত্রদলের মিছিল
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে বিশ্বনাথে রোববার বিকেলে বিক্ষোভ মিছিল-সভা করেছে উপজেলা ছাত্রদল। মিছিলটি উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমানের সুমনের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য শেখ ফরিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, কাওছার আহমদ তুলাই, আবদুল লতিফ, যুবদল নেতা আবু সুফিয়ান।
বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য রাজু আহমদ, শামছুদ্দিন, লিটন সিকদার, আবদুল বাছির, রুবেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আশক আলী, বাবুল মিয়া, সালে আহমদ, মঈনুল ইসলাম, ছাত্রদলের সদস্য নজরুল ইসলাম, নজরুল ইসলাম দুলাল মেম্বার, জাকির মিয়া, সুমন মিয়া, দিলোয়ার হোসেন সজিব, আবদুল মুমিন, ইরন মিয়া, আবদুর রহমান, আবু বকর,সমর আলী,মুন্না মিয়া, জাকারিয়া আহমদ, কলেজ ছাত্রদল নেতা আবদুর রব, সোহাগ আহমদ, রায়হান মিয়া, আলী আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ জিয়া পরিবার অবৈধ বাকশালী সরকারের অপরাজনীতির শিকার। তারেুন্যের অহংকার তারেক রহমান ভবিষ্যত বাংলাদেশের রাষ্ট্রনায়ক। মিথ্যা মামলায় সাজা দিয়ে তারেক রহমানকে রাজনীতি থেকে বাইরে রাখার যে কোন ষড়যন্ত্র বিশ্বনাথ বিএনপি ও সহযোগি সংগঠন প্রতিহত করবে। নিম্ন আদালত থেকে বেকসুর খালাসপ্রাপ্ত মামলায় হাইকোর্টের সাজা সরকারের রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। অবিলম্বে এই ষড়যন্ত্রমুলক রায় বাতিল না করলে ছাত্রদল এদেশের আপামর ছাত্রজনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
তারা বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের প্রিয় নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন। সরকার আজো তার সন্ধান দিতে পারেনি। অবিলম্বে জনতার ইলিয়াসকে জনতার মাঝে ফিরে দেয়ার জোর দাবি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed