ঝিনাইদহে কলেজ ছাত্রের আত্মহত্যা
ঝিনাইদহ সংবাদাতা: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে নয়ন আহম্মেদ (১৯) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। বিয়ে মেনে না নেওয়ায় বৃহস্পতিবার ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাস দিয়ে নয়ন আত্মহত্যা করে। যশোরের বিসিএমই কলেজের চতুর্থ বর্ষের ছাত্র নয়ন মহেশপুরের বজরাপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তার বাবা মহেশপুর এসবিকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
মহেশপুর থানার ওসি আমিনূল ইসলাম জানান, পারিবারিক ঝামেলার করণে নয়ন বৃহস্পতিবার বেলা ১টার দিকে নিজ ঘরে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে।
তিনি আরো জানান, বাড়ির লোকজন টের পেয়ে নয়নকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় প্রশাসনের পক্ষ থেকে লাশ ময়না দতন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed