ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার
ঝিনাইদহ সংবাদাতা: ঝিনাইদহের তিন উপজেলা থেকে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রবিউল ইসলাম মুন্সী, জামায়াত কর্মী কালাপাহাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আমজাদ আলী (৩০), শৈলকুপা উপজেলার পদমদি গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা (২২), খুলুমবাড়ীয়া গ্রামের আজিবর রহমানের ছেলে সেলিম হোসেন (২০), কাঁচেরকোল গ্রামের রুস্তম আলী ছেলে সাগর হোসেন (১৯), কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামে আব্দুর রহমানের ছেলে আ ন ম মাকসুদুর রহমান (৫৩)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সাংবাদিকদের জানান, নাশকতা প্রতিরোধে রাতে ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশ।
সেসময় শৈলকুপা উপজেলা থেকে শিবিরের তিনজন, কোটচাঁদপুর থেকে জামায়াতের একজন ও হরিণাকুন্ডু উপজেলা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগে থানায় নাশকতার মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed