Main Menu

চাতলাপুর সীমান্তে কারসহ ভারতীয় বিড়ি জব্দ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৭৫ হাজার ভারতীয় নাসির উদ্দীন বিড়িসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়। বুধবার (২৭ জুলাই) বিকাল পাঁচটায় ভারতীয় বিড়িসহ কার জব্দের পর সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগরস্থ স্থল শুল্ক অফিসে জমা করা হয়।
শমশেরনগরস্থ চাতলাপুর স্থল শুল্ক অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা সঞ্জিত কুমার আচার্য্য ভারতীয় নাসির উদ্দীন বিড়িসহ একটি প্রাইভেট কার জব্দ করার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ১ লাখ ৭৫ হাজার ভারতীয় বিড়ির বাজার মূল্য ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা হবে।

Share





Related News

Comments are Closed