Main Menu

ওসমানীনগরে ৭দিন ধরে মাদরাসাছাত্র নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরের ৭দিন ধরে মারদাসাছাত্র ইমন আহমদ (১৫) নিখোঁজ রয়েছে।
সে উপজেলার উছমানপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মৃত জাহির আলীর ছেলে ও স্থানীয় আবদুল বারী শহিদুন্নেছা একাডেমীর হিফ্জ বিভাগের ছাত্র। গত শুক্রবার জুমার নামাজে গিয়ে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান জানতে পারেননি। বুধবার পুলিশকে বিষয়টি জানিয়েছেন নিখোঁজের স্বজনরা।
আবদুল বারী শহিদুন্নেছা একাডেমীর প্রকল্প পরিচালক দবির আলম তার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন এবং তার সন্ধানের বিষয়ে সহযোগিতা কামনা করেন।
নিখোঁজের চাচাতো ভাই আলা উদ্দিন আল আজাদ জানান, তার ভাই ইমন শুক্রবার জুমার নামাজে গিয়ে এখনো বাড়ি ফিরেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি।
ওসমানীনগর থানার ওসি আবদুল আওয়াল চৌধুরী বলেন, নিখোঁজের বিষয়টি মৌখিক ভাবে আমাদের জানানো হয়েছে। এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed