জকিগঞ্জে অস্ত্র ও জিহাদি বইসহ ৩১জন আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও জিহাদী বই সহ ৩১ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ২২জন জামায়াত শিবিরের কর্মী।
বৃহস্পতিবার ভোররাতে জকিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, “তাদের কাছ থেকে ছুরি, চাপাতি সহ তরুণদের প্রতি জিহাদের আহবান জানানো বই উদ্ধার করে পুলিশ। আটককৃতদের মধ্যে বিভিন্ন নাশকতা মামলার আসামী ও জামায়াত শিবিরের অর্থ দাতাও রয়েছেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে”। তিনি বলেন, জঙ্গি হামলার আশঙ্কায় চালানো আভিযানে তাদের আটক করা হয়।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed