সিলেটে ১৫দিন ধরে ৫শ টেলিফোন অচল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় গত ১৫দিন ধরে সরকারি-বেসরকারি ৫ শতাধিক টেলিফোন বিকল হয়ে আছে। ফলে সরকারি-বেসরকারি দাপ্তরিক কাজে অসুবিধা হচ্ছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন লি. (বিটিসিএল)-এর দক্ষিণ সুরমা এলাকার কদমতলী, পাঠানপাড়া, খানবাড়ী, গোটাটিকর, আলমপুর, বিসিকশিল্পনগরী, কুচাই, হবিনন্দী, নওয়াগাঁও, শ্রীরামপুর, পাঁচমাইল, হেতিমগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় প্রায় ৫ শতাধিক টেলিফোন লাইন বিকল হয়ে পড়ে আছে।
বিটিসিএল-এর সিলেটের ডিভিশনাল ইঞ্জিনিয়ার আলা উদ্দিন জানান, সিলেটের তালতলা থেকে আলমপুর এক্সচেঞ্জ-এ ফাইভার দিয়ে লাইন টানার ফলে লাইনের কোথাও সমস্যা দেখা দেওয়ায় এ এলাকার টেলিফোন গ্রাহকের সমস্যার সৃষ্টি হয়েছে।
পূবালী ব্যাংকের কদমতলী শাখার ব্যবস্থাপক আদিব আব্বাস চৌধুরী জানান, তাদের শাখার ফোন বেশ কয়েকদিন যাবত্ বিকল। সংশ্লিষ্ট অফিসে বার বার যোগাযোগ করেও কোনো সুরাহা হচ্ছে না।
সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের এএসপি আশরাফ জানান, টেলিফোনের সমস্যার জন্য অফিসিয়ালভাবে সমস্যা দেখা দিয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed